ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

অভিযানের খবর পেয়ে মেশিন নদীতে ফেলে পালালেন অসাধুরা, ধ্বংস করা হলো অবৈধ মালামাল

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ডাহুক নদীতে অবৈধ পাথর ও বালু উত্তোলন বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত৷  এসময় মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন অসাধুরা নদীতে মেশিন ফেলে  পালিয়ে যায়। 

আজ শনিবার (৯ আগস্ট) বিকেলে জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের গুচ্ছগ্রাম সংলগ্ন এলাকায় ডাহুক নদীতে এই অভিযান পরিচালনা করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু। 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের গুচ্ছগ্রাম সংলগ্ন এলাকায় ডাহুক নদী কিছু অসাধু ব্যক্তি অবৈধ পাথর ও বালি উত্তোলন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু। এসময় ইউএনও’র উপস্থিতির খবর পেয়ে প্রায় ২০টি ড্রেজিং পাম্প মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করারী অসাধু চক্রের ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায় এবং মেশিনগুলো নদীতে ফেলে দেয়। পরে অভিযানকালে উদ্ধারকৃত কিছু পাইপ দ্রুত ধ্বংস করা হয়। এছাড়াও একটি বালু ভর্তি ট্রলি জব্দ করে চালকসহ ট্রলিটি তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়।

এদিকে ভ্রাম্যমাণ আদালত সূত্রে আরও জানা যায়,সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার মাধ্যমে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত সকল মেশিন মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এসময় পেদিয়াগছ বিজিবি ক্যাম্প ও তেঁতুলিয়া মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। 

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু বলেন,প্রাকৃতিক সম্পদ রক্ষায় ও অবৈধ বালু উত্তোলন রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ অনিয়ম করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

অভিযানের খবর পেয়ে মেশিন নদীতে ফেলে পালালেন অসাধুরা, ধ্বংস করা হলো অবৈধ মালামাল

০৫:৩৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫