বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ভাইরাল:বদলগাছী থেকে যুবক গ্রেফতার

নুরুজ্জামান লিটন,জেলা প্রতিনিধি,নওগাঁ:

নওগাঁ জেলার মহাদেবপুরে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করার পরে ভিডিও ধারণ ও সেই ভিডিও ভাইরালকারী মূলহোতা ধর্ষক রিফাত‘কে নওগাঁর বদলগাছী থানা এলাকা থেকে আটক করেছে র‌্যাব-৫। 
০৮ আগস্ট,শুক্রবার রাত সাড়ে ১২টায় নওগাঁ জেলার বদলগাছী থানাধীন গোল্লা মাধুপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করত: সেই ভিডিও ভাইরালকারী মূলহোতা ধর্ষক মোঃ রিফাত হোসেন (২৪), পিতা-মোঃ শহিদুল ইসলাম, সাং-বিনোদপুর, থানা-মহাদেবপুর, জেলা-নওগাঁকে গ্রেফতার করে। 
র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ভিকটিম মেয়ে (বয়স ১৪ বছর) স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণীতে পড়াশোনা করে। ঘটনার দিন ১৩ জুলাই দুপুর আনুমানিক ০১ টার সময় মহাদেবপুর উপজেলার সফাপুর ইউপির বিনোদপুর প্রাইমারী স্কুলের নির্মাণাধীন ওয়াশরুমের পাশ দিয়ে জনৈক মোঃ দেলোয়ার হোসেনের দোকানে জিনিস কিনতে যাচ্ছিল। নির্মাণাধীন ওয়াশরুমের পাশে পৌছামাত্র পূর্ব থেকেই ওঁৎপেতে থাকা গ্রেফতারকৃত আসামী মোঃ রিফাত হোসেন মেয়েটির মুখ চেপে ধরে জোরপূর্বক ওয়াশরুমের মধ্যে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এসময় ২নং আসামী মোঃ ধানী দানেস পাহারা দেয় এবং উক্ত ঘটনা যেন কাউকে না বলে সেজন্য ভিকটিমকে বিভিন্ন ধরণের হুমকি প্রদান করে।এবং উক্ত আসামীদ্বয় ধর্ষণের ভিডিও করে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং দেশব্যাপী প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়াতেও ব্যাপকভাবে সাড়া ফেলে। এই ঘটনায় মহাদেবপুর থানায় ভিকটিম এর পিতা বাদী একটি ধর্ষণ মামলা দায়ের করে। আসামীদেরকে গ্রেফতারের জন্য অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
আসামীদের গ্রেফতারে র‌্যাব-৫, সিপিসি-৩ ও সিপিএসসি এর একটি চৌকষ আভিযানিক দল আসামীদের গতিবিধি অনুসরণ ও বিশ্লেষণ করে। অতঃপর মামলা তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে ০৮ আগস্ট শুক্রবার, রাত আনুমানিক-সাড়ে ১২টার সময় নওগাঁ জেলার বদলগাছী থানাধীন গোল্লা মাধুপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ধর্ষণ মামলার ১নং আসামী রিফাত‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।
র‍্যাব আরও জানান,উক্ত আসামী রিফাতকে নওগাঁ জেলার মহাদেবপুর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

থেকে আরও পড়ুন