
অন্তর মাহমুদ , মাটিরাঙ্গা প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গায় ১৮ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, গুইমারা রিজিয়নের মাটিরাঙ্গা জোনের আয়োজনে সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) বিকেলে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে গোমতি ইউনিয়ন একাদশ ট্রাইব্রেকারে ৪-২ গোলে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন একাদশকে পরাজিত করে শিরোপা জয় লাভ করেন।
খেলার ১৯তম মিনিটে গোমতি ইউনিয়নের কায়ুমের দুর্দান্ত গোলে দলটি ১-০ ব্যবধানে এগিয়ে যায়। তবে খেলার ৭৫তম মিনিটে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের দোয়েল ত্রিপুরা গোল করে ম্যাচে ১-১ সমতায় ফেরে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে আর কোনো গোল না হওয়ায় টাইব্রেকারে বিজয় নিশ্চিত করে গোমতী ইউনিয়ন একাদশ।
প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল ইব্রাহীম আধহাম পিএসসি জি। “শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন”এই স্লোগানকে সামনে রেখে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা ও খেলাধুলার প্রতি আগ্রহী করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। পুরো অনুষ্ঠান জুড়ে প্রাণবন্ত ধারাভাষ্যে দর্শকদের মাতিয়ে রাখেন মো. সোহাগ।
লীগ পদ্ধতিতে আয়োজিত এ প্রতিযোগিতা গত ২৩ জুলাই শুরু হয়। এতে মোট আটটি দল অংশ নেয়।
এসময় উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মো. মাসুদ খান পিএসসি, মেজর ইমরান হোসাইন, ক্যাপ্টেন রাফিউল ইসলাম রাফি, লে. তানভির আহাম্মেদ, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ তফিকুল ইসলাম তৌফিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল , উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, সাংবাদিক, সামরিক, বেসামরিক কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণ।
