ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পাইকগাছায় বিনামূল্যে চক্ষু রোগী চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত

পাইকগাছা খুলনা প্রতিনিধিঃ

পাইকগাছা উপজেলার নগর শ্রীরামপুরে দুই হাজারের বেশি রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিয়েছে জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার। মানবসেবার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাসস চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন। বুধবার (৬ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে চিকিৎসা কার্যক্রম। ব্র্যাক ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের অভিজ্ঞ ডাক্তার ও নার্সদের ১২ সদস্যের মেডিকেল টিম সাইটসেভার্সের আর্থিক সহায়তায় চক্ষু রোগীদের চিকিৎসা দেন এবং ছানি রোগীদের বাছাই করেন। এ সময় পাঁচ শতাধিক ছানি রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এদের প্রত্যেককে অপারেশনের পর দেয়া হবে বিনামূল্যে কালো চশমা ও এক মাসের প্রয়োজনীয় ওষুধ। ছানি রোগী শনাক্তে করা হয় চোখের চাপ, রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন পরীক্ষা। চিকিৎসাসেবা গ্রহণকারীদের মধ্যে পাইকগাছা, কয়রাসহ আশপাশের বিভিন্ন এলাকার দরিদ্র ও অসহায় মানুষ ছিলেন। প্রয়োজন অনুযায়ী তাদের ফ্রি চশমা, ওষুধ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ দেয়া হয়। চক্ষু শিবিরে সভাপতিত্ব করেন, পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আনোয়ার আলদীন। তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এ ধরনের কার্যক্রম পরিচালনা করছি। বহু মানুষ দৃষ্টি সমস্যায় ভুগলেও অর্থাভাবে চিকিৎসা নিতে পারেন না। এই ক্যাম্পে সব শ্রেণির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের উৎসাহিত করেছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র নেতা কে এম আশরাফুল আলম নান্নু, শেখ সামসুল আলম পিন্টু, আবুল হোসেন, মীর শাফায়েত হোসেন, ডা. হাফিজুর রহমান আশিক, ডা. আসিফ হাসান, মানবাধিকার সংগঠক সাংবাদিক মোস্তাফিজুর রহমান পারভেজসহ স্থানীয় রাজনৈতিক ও পেশাজীবী নেতারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

পাইকগাছায় বিনামূল্যে চক্ষু রোগী চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত

০৬:৫৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫