
খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
খুলনার ডুমুরিয়া উপজেলার উত্তরে অবস্থিত ২ নং রঘুনাথপুর ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী গ্রাম থুকড়া। গ্রামটি উপজেলার অন্যান্য গ্রামের মতই সকলের কাছে বেশ সুপরিচিত। থুকড়া বাজারেই অবস্থিত একটি বড় মৎস্য আড়ৎ, বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য মাছ ক্রেতা ও বিক্রেতা এ আড়ৎ এ মাছ কেনা বেঁচা করতে আসেন। এ বাজারে রয়েছে কৃষকের ক্ষেতে উৎপাদিত সবজি ক্রয় বিক্রয়ের বড় আড়ত দূর দূরান্ত থেকে কৃষকরা তাদের উৎপাদিত ফসল ন্যায্য দামে বিক্রি করতে এ আড়তে আসেন। রয়েছে একটি সরকারী বালিকা বিদ্যালয়,দ্রুত সেবা পেতে রয়েছে একটি ক্লিনিক। ভোজনবিলাসী মানুষের বিখ্যাত প্রিয় খাবার রাশেদ ভাইয়ের ঘুগনী ও চটপটির স্টলও এখানেই অবস্থিত।সব মিলে এতো কিছু থাকলেও থুকড়া মাছ বাজার হইতে কাঁঠের সোহা’মিলের সামনে দিয়ে উত্তরে থুকড়া বাজার হইতে রুপরামপুর সংযোগ সড়কটির দু’ মাথায় ইটের সলিং রয়েছে কিন্তু মাঝখানে প্রায় ৩২০ ফুট ইটের সলিং বাকি থাকায় জনচলাচল চরম ভোগান্তিতে পৌঁছিয়েছে। গ্রামীণ অবকাঠামোর এই রাস্তাটি থুকড়া টু রুপরাপপুর সংযোগ সড়ক হলেও রাস্তাটি দিয়ে পার্শ্ববর্তী হরিতলা ও দেলভিটা গ্রামের হাজার হাজার মানুষ চলাচল করে থাকে।গত কয়েক দিনের টানা অতিবৃষ্টির কারণে ৩২০ ফুটের বাকি রাস্তাটিতে ইটের সলিং না থাকায় হাঁটু সমান পানি ভেঙে চলাচল করছে গ্রামের হাজার হাজার মানুষ। বিশেষ করে ওই অঞ্চলের স্কুলগামী শতশত শিক্ষার্থী স্কুলে আসতে গিয়ে কাঁদা পানি ভেঙে আসতে চরম ভোগান্তিতে পড়েছে।কৃষক তাদের কৃষিপণ্য বাজারে সঠিক সময়ে পৌঁছাতে না পারায় ন্যায্য মূল্য পাচ্ছেনা।মৎস্য চাষীরা তাদের মাছ সঠিক সময়ে বাজারজাত করতে পারছেনা। গ্রামের কেউ অসুস্থ হলে বিশেষ করে রাতের বেলা কোন পরিবহণ আসতে চায়না এমনি বহুবিধ সমস্যায় দিনাতিপাত করছেন এলাকাবাসী।
স্থানীয়বাসিন্দা পীরআলী বলেন,দীর্ঘদিন এই গ্রামীণ সড়কটি সংস্কারে অভাবে এলাকাবাসী চরম বিপাকে পড়েছে।বিভিন্ন মহল একাধিকবার এ জনগুরুত্বপুর্ণ সড়কটির বাকি কাজ সংস্কারের আশা দিলেও এ পর্যন্ত রাস্তাটি সংস্কারে কোন সুরাহ হয়নি।বৃষ্টির মৌসুম এলে আমাদের দুর্ভোগের সীমা থাকেনা।আমরা অচিরেই রাস্তাটির বাকি কাজ সমাপ্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
সংরক্ষিত আসনের মহিলা মেম্বার আসমা বেগম বলেন, দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না হওয়ায় আমার এলাকার জনসাধারণ চরম ভোগান্তিতে রয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের সুদৃষ্টি কামনা করছি।অচিরেই যাতে এ সমস্যার সমাধান হয়।
প্রতিনিধির নাম 



















