
খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
খুলনার ডুমুরিয়ার মিক্সিমিল মৎস্য আহরণোত্তর সেবা প্রদান কেন্দ্র কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্প মৎস্য অধিদপ্তর বাংলাদেশ এবং জাতি সংঘের খাদ্য ও কৃষি সংস্থার আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার( ৪ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় ডুমুরিয়া উপজেলার রুদাঘরা ইউনিয়নের দক্ষিণ মিক্সিমিল, মৎস্য আহরণোত্তর শশ্মান ঘাট চত্বরে সেবা প্রদান কেন্দ্রে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তর খুলনার পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি ছিলেন এফএও ঢাকা, ন্যাশনাল প্রজেক্ট কোর্ডিনেটর ড.আবুল হাছানাত,এফএও ঢাকা ন্যাশনাল ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড ট্রেনিং এক্সপার্ট কিংকর চন্দ্র সাহা,এফএও খুলনা, ন্যাশনাল কমিউমিটি ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মোঃ মাছদুর রহমান,এফএও খুলনা,ফিল্ড কোর্ডিনেটর ড.রফিকুল ইসলাম খান।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন,কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ ‘প্রকল্পের আওতায় মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা(এফএও)যৌথভাবে একটি কর্মশালার আয়োজন করে।এই কর্মশালাটি ‘কমিউনিটি বেইজ ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ প্রকল্পের একটি অংশ। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ঝুঁকি মোকাবিলায় মৎস্য ও মৎস্য চাষের ক্ষেত্রে সম্প্রদায়ের সক্ষমতা বৃদ্ধি করা। প্রশিক্ষণ কর্মশালায় মৎস্য চাষী,মৎস্যজীবি এবং মৎস্য বিভাগের কর্মকর্তাদের জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ঝুঁকি সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং এই ঝুঁকি মোকাবিলায় করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় মূলত যে বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হয় জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাব,জলবায়ু পরিবর্তন সহিঞ্চু,মৎস্য চাষ পদ্ধতি ও সম্প্রদায়ভিত্তিক মৎস্য ও মৎস্য চাষ ব্যবস্থাপনার কৌশল,দূর্যোগ মোকাবিলার প্রস্তুুতি এবং ঝুঁকি ব্যবস্থাপনা।এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে মৎস্য সম্পদ এবং মৎস্যজীবিদের জীবিকা জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব থেকে থেকে রক্ষা করা সম্ভব হবে বলে আশা করা যায়।আলোচনা সভার পূর্বে মাছ আরোহণের জন্য জাল, বালতি,মগ,ট্রে,টেবিল,বেলচা,সহ সব ধরনের মালামাল প্রদান করেন।
প্রতিনিধির নাম 



















