বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

লামা বনবিভাগের দুর্নীতিবাজদের বিরুদ্ধে রিপোর্ট করায় প্রতিশোধমূলক অপপ্রচার!

কক্সবাজার প্রতিনিধি ;

সাংবাদিক আদিল আহমেদ চৌধুরীর বিরুদ্ধে ‘চাঁদাবাজির’ অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত

বান্দরবানের লামা-আলীকদমে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ এনে আদিল আহমেদ চৌধুরী নামে এক পেশাদার সাংবাদিককে নিয়ে সামাজিক ও গণমাধ্যমে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। লামা বনবিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করায় পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালানো হচ্ছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল ও সাংবাদিক সমাজ।

দৈনিক দৈনন্দিন পত্রিকায় প্রকাশিত একাধিক রিপোর্টে লামা রেঞ্জ কর্মকর্তা আতাএলাহী ও বনপ্রহরী নয়ন-এর বিরুদ্ধে ঘুষ, অবৈধ কাঠ পাচার ও দখলবাজির অভিযোগ তুলে ধরেছিলেন আদিল আহমেদ চৌধুরী। এসব প্রতিবেদন প্রকাশের পর থেকেই ওই দুর্নীতিবাজ চক্রের মধ্যে ব্যাপক অস্বস্তি তৈরি হয় এবং তারা সাংবাদিক আদিলের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়।

সম্প্রতি কিছু স্বার্থান্বেষী মহল একটি অনলাইন নিউজে দাবি করে যে, আদিল আহমেদ চৌধুরী সাংবাদিক পরিচয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করেছেন। অথচ এ অভিযোগের পক্ষে কোনো ভিডিও, অডিও বা সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করা হয়নি। বরং অভিযোগকারীরাই অস্পষ্ট ভাষায় ‘ফোনে চাপ দেওয়া হয়েছে’ এমন দাবি করে নিজেদের বক্তব্যে দুর্বলতা প্রকাশ করেছেন।

এ বিষয়ে লামার বিশিষ্ট সাংবাদিক ও নাগরিক নেতারা জানান—

যিনি দুর্নীতিবাজ বন কর্মকর্তাদের মুখোশ উন্মোচন করেছেন, তার বিরুদ্ধে হঠাৎ করে চাঁদাবাজির অভিযোগ উঠে আসা অত্যন্ত সন্দেহজনক। এটি একটি প্রতিশোধমূলক চেষ্টা ছাড়া কিছু নয়।”

থেকে আরও পড়ুন