ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ডুমুরিয়ায় দীর্ঘদিন ধরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রয়ের অভিযোগে ৩ কসাইয়ের – ২ মাসের কারাদণ্ড

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ

রবিবার (০৩ আগষ্ট) সকাল ১১টায় খুলনা ডুমুরিয়ার চুকনগরের নরনিয়া বাসটার্মিনাল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দীর্ঘদিন ধরে অসুস্থ, রুগ্ন, প্রায়অর্ধ মৃত গরু জবাই করে খুলনাসহ দেশের বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় মাংস বিক্রির অভিযোগে ৩ কসাইকে ২ মাসের কারাদণ্ড দিলেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী।

গতকাল শনিবার (০২ আগষ্ট)  দিবাগত রাতে উপজেলার চুকনগর বাজার বণিক সমিতির সদস্যরা নরনিয়া বাসটার্মিনাল এলাকায় অবৈধ কসাইখানার খবর পেয়ে ২ জবাই করা ও ৫টি অসুস্থ গরুসহ ৩ জনকে আটক করে প্রশাসনকে খবর দেয়।

খবর পেয়ে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল-আমীন এর নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী, ভোক্তা আধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ৫২ ধারায়,

ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামের মোঃ আবুল কাশেম গাজীর ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান (মোস্তাক) (৪৫), বাদুড়িয়া গ্রামের মৃত ভেনু সরদারের ছেলে মোঃ এয়াকুব আলী সরদার (৫০) ও যশোরের কেশবপুর উপজেলার পাচারই গ্রামের জাকির শেখের ছেলে মোঃ সাইফুল ইসলাম (২২) কে নামের ৩ কসাইকে ২ মাসের কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।

এ সময় জব্দকৃত জীবিত ৫টি গরু‌র ২টি উপজেলার সাজিয়াড়া সামছুল উলুম মাদ্রাসায়,২টি চাকুন্দিয়া মাদ্রাসায় ও ১টি গরু নরনিয়া কাটাখাল হাফিজিয়া মাদ্রাসায় প্রদান করা হয়।

এবং জবাইকৃত দুইটি গরুর মাংস মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্পাসারণ কর্মকর্তা ডাঃ পপি রাণী, ডুমুরিয়া থানা পুলিশের এসআই শামীম,এসআই মোঃ মিজানুর রহমান,এ এস আই শামীম, চুকনগর বাজার কমিটির সভাপতি মোঃ সাহিদুল ইসলাম,সহ-সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেন,কোষাধ্যক্ষ মোঃ মেহেদী হাসান বাবলুসহ বাজার বণিক সমিতির সকল সদস্যবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার  সাংবাদিক ও স্থানীয়‌ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ডুমুরিয়ায় দীর্ঘদিন ধরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রয়ের অভিযোগে ৩ কসাইয়ের – ২ মাসের কারাদণ্ড

০৮:২১:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫