বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন এর জন্মদিনে আবুল বাশারের শুভেচ্ছা জ্ঞাপন

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের জন্মদিন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইতালিস্হ রোম মহানগর বিএনপির সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক ও ইতালি বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার।

এক বিবৃতিতে কাজী আবুল বাশার বলেন, “আনোয়ার হোসেন খোকন একজন নিষ্ঠাবান ও সংগ্রামী রাজনীতিবিদ, যিনি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তাঁর নেতৃত্বগুণ, প্রজ্ঞা এবং সাহসিকতা আমাদের তরুণ রাজনীতিবিদদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। তাঁর জন্মদিনে আমি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনীতিতে আরও সাফল্য কামনা করছি।”

আনোয়ার হোসেন খোকন দীর্ঘদিন ধরে বিএনপির আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক সম্পর্ক ও সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর জন্মদিনে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যক্তিগতভাবে শুভেচ্ছা ও শুভকামনা জানান।

থেকে আরও পড়ুন