বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ঘোড়াঘাটে ২০ বছরের বিরোধীয় জমির সীমানা নির্ধারণ করে দিলেন চেয়ারম্যান সাজ্জাদ হোসেন

মোঃ মাহফুজুর রহমান সরকার,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ 

  দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের মাধ্যমে দীর্ঘ ২০ বছরের বিরোধীয় জমির সীমানা নির্ধারণ করে দিয়ে দুটি পরিবারের মধ্যে সমঝোতা করে স্থায়ী নিপত্তি করা হয়েছে। 
দীর্ঘদিন যাবত এ সংক্রান্ত বিষয় নিয়ে গত ২০ বছরে থানা ও স্থানীয় ইউনিয়ন পরিষদে একাধিক অভিযোগ দেয়া হয়েছিল। অভিযোগ নিস্পত্তি করে স্থায়ী সমাধান করে দিতে পারেননি কোন জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন। 
জানা গেছে, দীর্ঘ ২০ বছর ধরে উপজেলার আবিরের পাড়া মৌজার ১৮৭ শতাংশ জমির সীমানা নির্ধারণ নিয়ে আবিরের পাড়া গ্রামের রফিজুল হক ও আব্দুর রশীদের পরিবারের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে সিংড়া ইউনিয়ন পরিষদে একটি অভিযোগ করা হলে সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মঙ্গলবার বিরোধীয় জমিতে উপস্থিত হয়ে দিনব্যাপী সালিশ ও পরিষদ কর্তৃক মনোনীত আমিন দিয়ে বিরোধীয় জমি পরিমাপ করে খুঁটি পুঁতে দিয়ে সিমানা নির্ধারন করে একটা স্থায়ী সমাধান করে দেন।যার ফলে দীর্ঘদিন থেকে চলে আসা বিরোধের স্থায়ী  নিষ্পত্তি হলো।
 এবিষয়ে প্রতিবেশীরা জানান,সীমানা নির্ধারণের বিষয়টি নিয়ে দীর্ঘদিন থেকে দুই পরিবার পারিবারিকভাবে অশান্তিতে ছিলেন, যা ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের মাধ্যমে সমাধান হল।
এসময় সিংড়া ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম রব্বানী, সাবেক সদস্য সেজাদুল হক পলাশসহ আশপাশের বিভিন্ন এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, উভয় পক্ষের আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন।
এ বিষযে ইউপি চেয়ারম্যান মো.সাজ্জাদ হোসেন জানান,পরিবার দুটির মধ্যে দীর্ঘদিন থেকে জমির সিমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এ সংক্রান্ত একটি অভিযোগের প্রেক্ষিতে আজ তা ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় লোকজনদের নিয়ে সমাধান করা হয়েছে।

থেকে আরও পড়ুন