বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ঈদগাঁওতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিবন্ধীর জমি দখলের চেষ্টা !

নিজস্ব প্রতিনিধি কক্সবাজার ::

কক্সবাজারের ঈদগাঁও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সন্ত্রাসী কায়দায় অন্যের জমি দখলের অভিযোগ উঠেছে।
৩০ জুলাই বুধবার সকালে ইসলামাবাদ ওয়াহেদরপাড়ায় প্রতিবন্ধী মোস্তাক আহমদ গং এর ওয়ারিশী ও ক্রয়সূত্রে দ্বীর্ঘদিনের ভোগদখলীয় ০.১৩ একর জমির মালিকনা দাবি করে পার্শ্ববর্তী রমজান আলী গং দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়। অথচ বিরোধীয় জমি নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে এবং গত ২১ জুলাই অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত কক্সবাজার কর্তৃক এম.আর. মামলা-৪৬৪/২০২৫ইং এর অনুকূলে ২য় পক্ষ রমজান আলী গংদের বিরোধীয় জমিতে প্রবেশের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আদালত অবমাননা করে সন্ত্রাসী কায়দায় জমি দখলের অপচেষ্টা করে। হামলায় জমির পুরনো ঘেরাবেড়া ও সাইনবোর্ড ভাঙচুর করে রমজান আলী গংরা। ঘটনার সময়ে গোপনে ধারণকৃত একটি ভিডিও চিত্রে দেখা যায় রমজান আলীর স্ত্রী রোকেয়া বেগম হাতে ধারালো দেশীয় লম্বা রাম দা নিয়ে গালিগালাজ করতে করতে ঘেরাবেড়া ভাঙচুর ও কাটতে দেখা যায় ! ওইসময় তাদের অতর্কিত সন্ত্রাসী হামলায় মারাত্মক জখম হয় ওয়ারিশী ও ক্রয়সূত্রে জমির প্রকৃত মালিক বয়োবৃদ্ধ মোস্তাক আহমদ, তার ছেলে মোহাম্মদ ফায়সাল ও মেয়ে ফায়েকা জান্নাত। বর্তমানে তারা কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
হামলার শিকার মোহাম্মদ ফায়সাল প্রতিবেদককে জানান- উক্ত জমিতে বিরোধীয় পক্ষ রমজান আলী গংদের কোন স্বত্ব নাই। তাদের দাবিকৃত জমির খতিয়ান ও দাগ নং আলাদা হলেও আমাদের ভোগদখলীয় জমি দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। তারা প্রভাবশালী হওয়ায় সশস্ত্র হামলার শিকার হচ্ছি বারবার। আজকের হামলায় আমিসহ পরিবারের সদস্যরা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছি। এবং হামলার ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছি।

উল্লেখ্য যে, কক্সবাজার সদর উপজেলা ভূমি অফিস এর গত ২৯জুনের সরেজমিনে তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়- মোস্তাক আহমদ গংদের ওয়ারিশী ও ক্রয়সূত্রে বিএস খতিয়ান নং ৪২১ এর বিএস দাগ নং ৩৪০৪ এর ০.১৮ একর জমি থেকে ০.০৩ একর জমি নামজারি খতিয়ান ২৫-১২৭১৮৯ মূলে মালিকানাসত্ব রয়েছে। এর বিপরীতে বিবাধীপক্ষ রমজান আলী গং এর নিকট থেকে মালিকানাসত্বের কোন প্রমাণিক কাগজপত্র পাইনি ভূমি অফিস।
অথচ ঈদগাঁও ইউনিয়ন ভূমি অফিসের তদন্ত প্রতিবেদনে রমজান আলী গং এর দাবিকৃত জমির বিএস খতিয়ান নং ৪২২ এর বিএস দাগ নং ৩৪০৫ এর ০.২০ একর জমি তাদের দখলেই রয়েছে।

থেকে আরও পড়ুন