ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

ইউক্রেনীয় ড্রোন হামলা ও রাশিয়ার প্রতিক্রিয়া: নৌবাহিনী দিবসের আয়োজন সীমিত

আন্তর্জাতিক ডেক্স :
ইউক্রেনীয় ড্রোন হামলার প্রেক্ষিতে রাশিয়ার নিরাপত্তা উদ্বেগ বেড়েছে। এর ফলে রাশিয়া নৌবাহিনী দিবসের ঐতিহ্যবাহী জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ বাতিল করেছে। গতকাল রবিবার সেন্ট পিটার্সবার্গ, বাল্টিক উপকূলবর্তী কালিনিনগ্রাদ অঞ্চল ও বন্দনগরী ভ্লাদিভোস্তকে যুদ্ধজাহাজের কুচকাওয়াজ বাতিল করা হয়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, “পুরো পরিস্থিতি ও নিরাপত্তা বিবেচনায় কুচকাওয়াজ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি এখন সর্বোচ্চ অগ্রাধিকার।” যদিও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজ শহর সেন্ট পিটার্সবার্গে নৌবাহিনী সদর দপ্তরে পৌঁছেছেন, তবুও সেখানে কোনো বড় অনুষ্ঠান হয়নি।
সম্প্রতি, ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় দক্ষিণ ইউক্রেনের রাশিয়া অধিকৃত খেরসনে অন্তত তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন। এছাড়া, রাশিয়ার বেলগোরোড সীমান্ত অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর পৃথক হামলায় আরও একজন নিহত হন। রাশিয়াও ইউক্রেনের ওডেসায় পাল্টা ড্রোন হামলা চালিয়েছে, যেখানে একটি পার্কিং লটে আঘাত হেনে বেশ কয়েকটি গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ইউক্রেনীয় ড্রোন হামলা ও রাশিয়ার প্রতিক্রিয়া: নৌবাহিনী দিবসের আয়োজন সীমিত

০৬:২২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫