ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

জার্মানিতে ট্রেন দুর্ঘটনা: ৩ জন নিহত, আহত অর্ধশতাধিক

আন্তর্জাতিক ডেক্স :
দক্ষিণ-পশ্চিম জার্মানির বাডেন-উরটেমবার্গ অঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন এবং অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন, যাদের বেশিরভাগের অবস্থা গুরুতর। ট্রেনটি সিগমারিংগেন শহর থেকে উলম শহরের দিকে যাচ্ছিল এবং এতে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন। বনাঞ্চলের ভেতর দিয়ে যাওয়ার সময় ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত বৃষ্টি ও ভূমিধসের কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনাস্থলে পুলিশ, দমকল কর্মী, জাতীয় উদ্ধারকারী দল এবং সেনারা উদ্ধারকাজ চালাচ্ছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কীভাবে ট্রেনটি লাইনচ্যুত হলো, তা এখনো স্পষ্ট নয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

জার্মানিতে ট্রেন দুর্ঘটনা: ৩ জন নিহত, আহত অর্ধশতাধিক

০৬:১৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫