ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

গাজায় চলমান সংঘাত ও মানবিক সংকট: আরও তীব্র হচ্ছে মানবিক বিপর্যয়

আন্তর্জাতিক ডেক্স :
অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে, যার ফলে সহিংসতা ও মানবিক সংকট আরও তীব্র হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ত্রাণের জন্য অপেক্ষমাণ ছিলেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অপুষ্টিজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে, যার মধ্যে অন্তত ৮৫ জন শিশু।
জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা গাজায় তীব্র ক্ষুধা সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পাকিস্তান ও তুরস্ক ইসরায়েলের চলমান নৃশংসতার তীব্র নিন্দা জানিয়েছে এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গাজায় অনাহারে মৃত্যুরোধের আহ্বান জানিয়েছেন। মানবিক সহায়তা পৌঁছানোর জন্য আমিরাত ও জর্ডান যৌথভাবে প্যারাসুটের মাধ্যমে ২৫ টন খাদ্যপণ্য গাজায় ফেলেছে। এর আগে, ইসরায়েল গাজামুখী বেশ কয়েকটি ত্রাণবাহী জাহাজ জব্দ করেছে এবং আল জাজিরার দুই সাংবাদিকসহ ২১ মানবাধিকার কর্মীকে আটক করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

গাজায় চলমান সংঘাত ও মানবিক সংকট: আরও তীব্র হচ্ছে মানবিক বিপর্যয়

০৫:৫৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫