
নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধি।।
খাগড়াছড়ি জেলার পানছড়ি ইসলামিক সেন্টারের শিক্ষক মাওলানা হাফেজ আনোয়ার হোসেন জাকাওয়ান এর বিদায় উপলক্ষে সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬জুলাই) বিকাল ৩টায় ইসলামিক সেন্টার মিলনাতনে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ সম্বর্ধনা অনুষ্ঠান শুরু হয়।
প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা সাব্বির মাহমুদ রশিদী’র সভাপতিত্ব অনুষ্ঠানে মোল্লাপাড়া মাদ্রাসার শিক্ষক মাওলানা তাওহীদুল ইসলাম,পানছড়ি ইসলামিক সেন্টারের শিক্ষা সচিব মাওলানা কারী আব্দুল কাদের ,মাওলানা হাফেজ নুর মোহাম্মদ, হাফেজ মোঃ ইউসুফ ,হাফেজ মোঃ জুনায়েদ, মোঃ আব্দুল হান্নান, মোহাম্মদ আক্তার হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন, শিক্ষক মন্ডলী, অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের বিদায়ী শিক্ষক মাওলানা হাফেজ আনোয়ার হোসেন জাকাওয়ানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
পরে মুসলিম উম্মাহ ও দেশের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
