
স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ জামায়াতে ইসলামী, খাগড়াছড়ি পার্বত্য জেলার উদ্যোগে আজ শুক্রবার বিকেলে দারুল আইতাম এতিমখানা সম্মেলন কক্ষে ষাণ্মাসিক সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জেলা আমীর অধ্যাপক সৈয়দ মোঃ আব্দুল মোমেনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি জনাব মিনহাজুর রহমানের সঞ্চালনায় আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, খাগড়াছড়ি পার্বত্য জেলার এমপি প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে একটি কোয়ালিটিফুল সংসদ গঠনের জন্য পি আর পদ্ধতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বেশিরভাগ দল পি আর পদ্ধতিতে নির্বাচন চায়। রুকনদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামীতে দেশ গঠনে রুকনদেরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।
প্রতিনিধির নাম 



















