ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁয় অভাবের তাড়নায় ঋণের চাপে একজনের আত্মহত্যা

নুরুজ্জামান লিটন, জেলা প্রতিনিধি নওগাঁ:

নওগাঁ জেলার পোরশা উপজেলার সোমনগর গ্রামের শাহু পাড়ায় অভাবের তাড়নায় ঋণের চাপে মোহাম্মদ মনজুরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি বাড়ির বাইরে পুকুর পাড়ে আম গাছের ডালে দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নিহত মনজুরুল ইসলাম উক্ত গ্রামের মৃত মোঃ আব্দুল আজিজের ছেলে।
২৪শে জুলাই,রোজ বৃহস্পতিবার সকালে বাড়ির বাইরে পুকুর পাড়ে আম গাছে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।
পারিবারিক সূত্রে জানা যায়,সে দীর্ঘদিন ধরে অভাবে পড়ে ঋণগ্রস্ত অবস্থায় দুশ্চিন্তায় ভুগতে ছিলেন। এ অবস্থায় এনজিওদের চাপ এবং দাদন ব্যবসায়ীদের অত্যাচার তিনি সইতে না পেরে গলায় ফাঁস দিয়েছেন বলে তাদের মুখ থেকে জানা যায়।
এ বিষয়ে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ পিন্টু সরকারের কাছে জানতে চাইলে তিনি জানান,রাত ২.৩০ মিনিটে তার স্ত্রী ঘরে দেখে তার স্বামী নেই।তারপরে তার ছেলেকে ডেকে অনেক খোঁজাখুঁজি করার পর দেখতে পায় সে বাড়ির বাইরে পুকুর পাড়ে আম গাছে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।তৎক্ষণাৎ তারা মাটিতে নামায় এবং জীবিত দেখতে পায়।কিন্তু কিছুক্ষণ পরেই সে মারা যায়।
এ অবস্থায় সংবাদ পেয়ে আমরা সেখানে যাই এবং লাশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসি এবং থানায় একটি ইউ ডি মামলা হয় ।লাশ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে, ময়না তদন্ত শেষে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

নওগাঁয় অভাবের তাড়নায় ঋণের চাপে একজনের আত্মহত্যা

১২:৪৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫