
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:
২১শে জুলাই সোমবার স্হানীয় সময় রাত ৯টায় ইতালি রাজধানী রোমের তরপিনাত্তারায় খেলাফত মজলিস ইতালি শাখার মজলিসে শুরা অধিবেশন অনুষ্টিত হয়। শাখা সভাপতি মনিরুজ্জামান জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত শুরার অধিবেশনে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যপাক মাওলানা আব্দুল কাদির সালেহ, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও ইউরোপ জোন সহকারী পরিচালক আলহাজ্জ ক্বারী আব্দুল মুকিত আযাদ।
কর্মসূচীর মধ্যে ছিল কুরআন তিলাওয়াত, বিগত বছরের রিপোর্ট পেশ ও পর্যালোচনা। ২০২৫-২০২৬ সেশনের শাখা পুনর্গঠন।
শুরা সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন শেষনের সভাপতি নির্বাচিত হন মাওলানা হুমায়ূন রশীদ রাজী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত মুফতি মাওলানা ওয়ালী উল্লাহ খান। অন্যান্য বিভাগীয় দায়িত্বশীল মনোনিত হন সহ সভাপতি মাওলানা হুমায়ুন রশীদ নূরী, মাওলানা আব্দুস সালাম, কাশিফ ভূইয়া, হাফিজ ওমর ফারুক, মোজাম্মেল হোসাইন মোল্লা। সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল্লাহ আল ফারুক, হাফিজ মাওলানা নাসির উদ্দীন, মাওলানা মুবারক হোসাইন, বায়তুল মাল সম্পাদক মাওলানা সোহাগ মুহাম্মদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল্লাহ, সমাজ কল্যাণ সম্পাদক দেলোয়ার খান, প্রচার সম্পাদক জাহেদ মোল্লাহ। দাওয়া সম্পাদক হাফিজ মুহিবুর রহমান। অফিস সম্পাদক হোসাইন কামাল উদ্দিন।
নির্বাহী সদস্যরা হলেন মোহাম্মদ হারুন, দ্বীন মোহাম্মদ, মোহাম্মদ নজরুল ইসলাম, নাজমুল হক, বাহার উদ্দীন, হাফিজ মোস্তাক আহমেদ, মাওলানা মাহমুদুর রহমান।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যপাক আব্দুল কাদির সালেহ। বিশেষ অতিথি কেন্দ্রী উপদেষ্টা পরিষদ সদস্য ও ইউরোপ জোন সহকারী পরিচালক ক্বারী আবদুল মুকিত আযাদ।
আরও বক্তব্য রাখেন সদ্য বিদায়ী সভাপতি ও ইউরোপ জোন সহকারী পরিচালক মনিরুজ্জামান জমাদ্দার এবং নব নির্বাচিত সাধারণ সম্পাদক মুফতি ওয়ালী উল্লাহ খান।
অনুষ্ঠানে শেষে মুসলিম উম্মাহর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
