
পঞ্চগড় প্রতিনিধি:
গ্রামের আঁকাবাঁকা পথ। প্রতিদিন সকালে বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে হাঁটা শুরু। স্কুল অনেক দূরে,পায়ে হেঁটে বা ভ্যানে করে যাতায়াত। সময়মতো পৌঁছানো কঠিন, ক্লান্তি আর ভোগান্তি নিত্যসঙ্গী। আর্থিক অসচ্ছলতার কারণে নিজস্ব কোনো বাহন কেনার সুযোগও ছিল না তাদের পরিবারের।
কিন্তু এবার সেই চিত্র বদলে দিতে বিভিন্ন এলাকার এক দল নারী শিক্ষার্থী পাশে দাড়লো উপজেলা প্রশাসন। নতুন একটি উদ্যোগে নতুন করে হাসি ফুটলো দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার ১৬ দরিদ্র পরিবারের কন্যা শিক্ষার্থীর মুখে।
তেঁতুলিয়া উপজেলা পরিষদের উদ্যােগে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থীর হাতে উপহার হিসেব তুলে দেয়া হয়েছে নতুন বাইসাইকেল। এতে শুধু যাতায়াতের কষ্ট লাঘবই হয়নি, বেড়েছে পড়াশোনায় আগ্রহ, সময় ব্যবস্থাপনাও সহজ হয়েছে।
বাইসাইকেল পেয়ে খুশিতে চোখ জ্বলজ্বল করছে বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর। সে জানায়,“আগে বিদ্যালয়ে পায়ে হেঁটে যেতে সময় লাগতো অনেক, ক্লান্ত হয়ে পড়তাম। আজকে উপজেলা থেকে নতুন বাই সাইকেলে পেলাম উপহার৷ তাই এখন খুব সহজে আমি আমার বিদ্যালয়ে যেতে পারবো। এতে অনেক সময়ও বাঁচলো আমার৷
এদিকে উপজেলার কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী হাফসা মনি জানায়,বাইসাইকেল পেয়ে আমি খুবই খুশি। এখন স্কুলে যেতে পারবো সহজেই৷ আমি মানুষ হতে চাই। এই সাইকেল আমার অনেক সহযোগীতা করবে৷
উপজেলা সূত্রে জানা যায়,২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় তেঁতুলিয়া উপজেলা পরিষদের প্রাপ্ত সাধারণ বরাদ্দ/উন্নয়ন তহবিলেের অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। বিভিন্ন বিদ্যালয়ের ১৬ জন দরিদ্র ছাত্রীকে বাছাই করে তাদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়। এর আগেও এমন দরিদ্র শিক্ষার্থীদের সাইকেল দেয়া হয়েছে উপজেলা পরিষদ পক্ষ থেকে৷
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক আফরোজ শাহীন খসরু বলেন,
“এই উদ্যোগ মূলত বিদ্যালয়ে শিক্ষার্থীদের সময়মতো উপস্থিতি ও শিক্ষা কার্যক্রমে তাদের সম্পৃক্ততা বাড়ানোর জন্য। আমরা চাই, সমাজের প্রত্যন্ত এলাকার মেয়েরাও সমানভাবে এগিয়ে যাক, শিক্ষার পথ চলায় কোনো বাধা যেন না আসে।
