বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

মাটিরাঙ্গাবাসীর পক্ষ থেকে অসহায় ফিলিস্তিনিদের জন্য ৫লক্ষ ৭০ হাজার টাকার চেক প্রদান

নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধি।।

খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলা থেকে ফিলিস্তিনের নিরহ মজলুম অসহায়দের জন্য ৫ লক্ষ ৭০ হাজার টাকার চেক প্রদান করছেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফেজ ক্বারী হারুন অর রশিদ আজিজী নেতৃত্বে এক প্রতিনিধি দল।
শনিবার(১৯জুলাই) শনিবার রাতে এ প্রতিনিধি দল চট্টগ্রাম লালখান বাজার মাদ্রাসার সিনিয়র শিক্ষক শায়েখ মুফতি হারুন ইজহারের হাতে এই চেক তুলে দেন ।

এ সময় মাটিরাঙ্গা দারুস সুন্নাহ মাদ্রাসার পরিচালক মাওলানা আনোয়ার হোসেন মিয়াজী, দারুল উলুম উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা আক্তারুজ্জামান ফারুকী, মাওলানা মুফতি শামীম হোসেন ফারুকী , মাওলানা আব্দুল কাইয়ুম তবলছড়ি, মাওলানা মুফতি আব্দুল হান্নান জুলফিকার ,মাওলানা আবু সাঈদ বেলছড়ি, হাফেজ ওমর ফারুক,হাফেজ জাহিদুল ইসলাম,মো: রহিম উল্যাহ,আলী আশ্রাফ প্রমূখ উপস্থিত ছিলেন।

থেকে আরও পড়ুন