ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ভেদাভেদ ভূলে গণ অভ্যূত্থানে অংশ নেয়া সকল রাজনৈতিক দলকে এক হয়ে ফ্যাসিবাদকে রুখে দিতে হবে – পঞ্চগড়ের প্রথম শহীদ আবু ছায়েদের প্রথম মৃত্যু বার্ষিকীতে বিএনপির কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ 

পঞ্চগড় প্রতিনিধি

২০২৪ এর গণ অভ্যূত্থানে অংশ নেয়া সকল রাজনৈতিক দলকে ভেদাভেদ ভূলে এক হয়ে ফ্যাসিবাদকে রুখে দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ। 

তিনি শনিবার দুপুরের পর বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের প্রধানের হাট এলাকায় জুলাই গণ অভ্যূত্থানে নিহত পঞ্চগড়ের প্রথম শহীদ আবু ছায়েদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত জুলাই আগষ্ট গনঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ও তাদের বিদেহী আত্বার মাগফেরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি ফ্যাসিষ্টের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে জানিয়ে সকল দলকে একত্রিত হয়ে নির্বাচনে অংশ গ্রহন করার আহবান জানান। সিনিয়র নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য না করার অনুরোধ করেন তিনি।

শহীদ আবু ছায়েদের স্মৃতি চারণ করে তিনি বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকার মোহাম্মদপুরের বসিলায় রাস্তা পার হওয়ার সময় পুলিশের গুলিতে শহীদ আবু ছায়েদের মৃত্যু হয়েছে। আবু ছায়েদ যখন পুলিশের গুলিতে শহীদ হন তখন আমি ঢাকায় অবস্থান করছিলাম। মারা যাওয়ার পর তার লাশ খুঁজে বের করে তার পকেটে থাকা ভোটার আইডি কার্ড দেখে আমরা নিশ্চিত হই তার বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নে। তখন আমরা এম্বুলেন্স ভাড়া করে তার লাশ এলাকায় নিয়ে আসি। লাশ আনার পরে এলাকার লোকজন জানাজা ও দাফন করতেও বাধা দেন। পরে অল্প সময়ের মধ্যে জানাজা পড়ে তাকে দাফন করা হয়। সে সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তার মরদেহ দাফনে বাঁধা দেয়। বিএনপির নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে জানাযা করে তাকে দাফন করে।

এতে আবু ছায়েদের ছেলে মামুন ইসলাম বক্তব্য রাখেন। 
এসময় শহীদ আবু ছায়েদের স্ত্রী মাজেদা খাতুন, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, মাড়েয়া বামনহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন প্রধান, মাড়েয়া বামনহাট ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ভেদাভেদ ভূলে গণ অভ্যূত্থানে অংশ নেয়া সকল রাজনৈতিক দলকে এক হয়ে ফ্যাসিবাদকে রুখে দিতে হবে – পঞ্চগড়ের প্রথম শহীদ আবু ছায়েদের প্রথম মৃত্যু বার্ষিকীতে বিএনপির কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ 

০৯:১৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫