ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

এক শহীদ, এক বৃক্ষ, শহীদের স্মরণে পঞ্চগড়ে পরিবেশবান্ধব কর্মসূচি

পঞ্চগড় প্রতিনিধি:

জুলাই-আগস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থানে পঞ্চগড়ের যাঁরা জীবন দিয়েছেন দেশের গণতন্ত্র ও ন্যায়ের জন্য,তাঁদের স্মরণে আয়োজন করা হলো একটি ব্যতিক্রমধর্মী পরিবেশবান্ধব কর্মসূচি—“এক শহীদ, এক বৃক্ষ। 

আজ শনিবার (১৯ জুলাই) দুপুরে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে পঞ্চগড় জেলা প্রশাসন ইকো পার্ক চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট আদম সুফি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, সহকারী কমিশনার আমিনুল হক তারেক, জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিপদ দেবনাথ এবং অন্যান্য সরকারি কর্মকর্তা ও সেবামূলক সংস্থার প্রতিনিধিরা।

গণঅভ্যুত্থানে শহীদ সাজু ইসলামের নামে নিম গাছ,শহীদ আবু সাঈদের নামে কাজুবাদাম গাছ,শহীদ সাগর রহমানের লটকন গাছ,শহীদ সাজু ইসলামের নামে জারুল গাছ ও শহীদ শাহাবুল ইসলাম শাওনের নামে হরীতকী গাছ রোপন করা হয়৷ 

এই বৃক্ষরোপণ শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়, বরং একটি চিরন্তন বার্তা বহন করছে৷ যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তাদের আত্মত্যাগ বৃথা যায়নি।

আয়োজকরা বলেন,এই কর্মসূচি কেবল পরিবেশ রক্ষার প্রয়াস নয়, বরং শহীদদের প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা ও দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। শহীদরা আমাদের কাছে কেবল ইতিহাসের চরিত্র নন, তারা আদর্শের বাতিঘর।

তারা আরও বলেন, “বৃক্ষ যেমন সময়ের সঙ্গে বড় হয়ে ছায়া দেয়, ফল দেয়, তেমনি শহীদদের ত্যাগও ভবিষ্যৎ প্রজন্মকে দিকনির্দেশনা দেয়। এই গাছগুলো শহীদদের জীবনের মতোই সমাজে অবদান রাখবে, প্রজন্মের পর প্রজন্ম তাঁদের স্মরণ করবে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

এক শহীদ, এক বৃক্ষ, শহীদের স্মরণে পঞ্চগড়ে পরিবেশবান্ধব কর্মসূচি

০৭:২৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫