
পঞ্চগড় প্রতিনিধি
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশে হামলার প্রতিবাদে উত্তরের জেলা পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার রাত ৮.৩০ মিনিটে পঞ্চগড় শেরে বাংলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগ দেন৷
উক্ত বৃক্ষ মিছিল ও সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি, খোরশেদ মাহমুদ, এনসিপির সদর উপজেলা শাখার সমন্বয়ক নয়ন তানবিরুল বারী ও গণ অধিকার পরিষদের পঞ্চগড় জেলা শাখার আহ্বায়ক মাহফুজুর রহমান প্রমুখ।
এসময় তারা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্র লীগের বিরুদ্ধে স্লোগান দেয় এবং গোপালগঞ্জের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান।
