
নাজমুস সাকিব কচুয়া(বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের কচুয়ায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির উদ্যোগে পারিবারিক শান্তি নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির উদ্যোগে পারিবারিক শান্তি নিশ্চিতকরণে ধর্মীয় নেতৃবৃন্দ, স্থানীয় সংস্থা, শিক্ষক প্রতিনিধি এবং স্থানীয় সরকার সহ সকল অংশীদারদের সাথে ১২ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত ২ দিন ব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলার কচুয়া, মঘিয়া, গোপালপুর, রাড়িপাড়া এবং বাধাল ইউনিয়নে এই কমশালা অনুষ্ঠিত করা হয়েছে।
কমশালায় বক্তারা পারিবারিক শান্তি বিঘ্নিত হবার কারণ, এর থেকে পরিত্রাণের উপায় এবং ধমীয় নেতৃবৃন্দ, স্থানীয় সরকার, স্থানীয় সংগঠন ও সুশিল সমাজের করণীয় বিষয়ে মতামত ব্যক্ত করেন। কর্মশালায় উপরোক্ত ইউনিয়নের ১৫০ জন প্রতিনিধি অংশগ্রহন করেন। বিশেষ ভাবে বক্তারা নৈতিক শিক্ষা এবং ধর্মীয় জীবন যাপনের উপর গুরুত্ব আরোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কচুয়া এপির প্রোগ্রাম অফিসার লিপি পান্ডে, আগস্টিন মিস্ত্রি,রোজনীল নূপুর ঘরামী, শিল্পী রায়,কচুয়া পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক সমীর বরন পাইক, সমাজসেবা অফিসার হাসিবুর রহমান, উপজেলা জামাতের আমির মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।
