
নাজমুস সাকিব (কচুয়া,বাগেরহাট) প্রতিনিধি।।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে আগামী কালের ছাত্র দলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির সাথে সংহতি জানিয়ে কচুয়া উপজেলা ছাত্রদলের আয়োজনে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুলাই কচুয়া জিরোপয়েন্ট চত্বরে অবস্থিত কর্মসূচি মাধ্যমে মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ জানানো হয় সেই সাথে এই নৃশংসতার সাথে জড়িত সবাইকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি সহ এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে বিএনপিকে জড়িয়ে ফায়দা লোটার প্রতিবাদে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জামাল হোসেনের নেতৃত্বে বক্তব্যে রাখেন ,বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক উজ্জ্বল কুমার দাস। এসময় উপস্থিত ছিলেন কচুয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক হিমেল খান, মো ইমরান শেখ সাবেক যুগ্ন আহবায়ক বেলায়েত হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদল , এছাড়াও ছাত্রনেতা নাজমুস সাকিব,শেখ তামিম, মোঃ জুয়েল, সেলিম রেজা,মো তানিম, রানা হামিদ প্রমুখ।
বিএনপির বিরুদ্ধে আড়ালে বসে কিছু দল সন্ত্রাসী কর্মকান্ডের সাথে বিএনপিকে জরিয়ে নীল নকশা করা হচ্ছে বলে বক্তারা উল্লেখ করেন।
প্রতিনিধির নাম 



















