
মিরাজ খান (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জে জেলার শিবালয় উপজেলার ধুতরাবাড়ি এলাকায় নিজ বাসার ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন তানহা মুনতাজ প্রভা (১৬)নামের এক শিক্ষার্থী। সে এসএসসি (সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট) পরীক্ষায় জিপিএ-৫ না পেয়ে প্রধান শিক্ষকের মেয়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত শিক্ষার্থী নালী বড়রিয়া কৃষ্ণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুনতাজ উদ্দিনের ছোট মেয়ে। সে এই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের পরিক্ষার্থী। সে সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষায় ৪.৯৪ রেজাল্ট করেছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) রাজিব উদ্দিন বলেন, নিহত তানহাসহ ওরা ৬ জন সহপাঠী একসাথে মিশতো। তানহা বাদে প্রত্যেকেই এ প্লাস পেয়েছে। এই ক্ষোভ থেকেই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। ও একজন মেধাবী শিক্ষার্থী ছিল। আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি মেনে নিতে পারছি না।
এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, বিষয়টি স্বাভাবিক একটি আত্মহত্যার ঘটনা। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হচ্ছে এবং আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের প্রস্তুতি চলছে।
প্রতিনিধির নাম 



















