
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:
ইউরোপ ইউনিয়নের মধ্যে সর্বাধিক প্রবাসী বাংলাদেশীদের বাসস্হান ইতালি। ইতালির পার্লামেন্টের একটি কক্ষে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী তথা বিদেশীদের সমস্যা সমাধান এবং নতুন করে শ্রমিক ভিসার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইতালির স্বনামধন্য আইন ও ইমিগ্রেশন নিয়ে সেবাদনকারী সার্ভিস ইতালির কর্ণধার মোহাম্মদ মনির সহ দেশটির বিশিষ্ট আইনজীবী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা এ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
আলোচনায় উঠে আসে বিদেশীদের সৌজন্য নবায়ন জটিলতা, বাসস্থান সংকট, সানাতরিয়া সহ অনিয়মিতদের বৈধকরনের গুরুত্বপূর্ণ বিষয়।
এছাড়াও ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে ফ্লোসি মাধ্যমে ইতালিতে শ্রমিক ভিসার প্রবেশে বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। এধরনের আলোচনা পরবর্তীতে পার্লামেন্টেও উত্থাপন করা হবে। এবং সুষ্ঠু সমাধানের প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা।
