
মোঃ নওয়াব ভূইয়া, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
এবারের এস.এস.সি পরিক্ষায় হলি চাইল্ড আইডিয়াল স্কুল থেকে ৫৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৩৩ জন A+ সহ শতভাগ পাস করেছে। এই রেজাল্ট নারায়ণগঞ্জ জেলার মধ্যে সর্বোচ্চ। ১০ই জুলাই এস এস সি রেজাল্ট প্রকাশ করার পরে স্কুল থেকে আনন্দ রেলী বাহির করে পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থীরা। স্কুলটি নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার মাসাবো এলাকায় অবস্থিত।
স্কুলটি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়ে ৫ম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করানো হত। ৫ম শ্রেণির শিক্ষার্থীরা পিএসসি পরিক্ষায় অংশগ্রহণ করেও রূপগঞ্জের সেরা রেজাল্ট করেছে।
পর্যায়ক্রমে স্কুলটি ১০ম শ্রেণি পর্যন্ত চালু করে এবং এস এস সি পরিক্ষায় অংশগ্রহণ করে রূপগঞ্জের সেরা প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করেন।
এই ফলাফল অর্জন করায় সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের অভিনন্দন জানিয়েছে হলি চাইল্ড আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ তাইজুদ্দিন শিকদার শান্ত।
প্রতিনিধির নাম 



















