
অন্তর মাহমুদ , মাটিরাঙ্গা প্রতিনিধি
পার্বত্য মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবদুল মুনাফ দীর্ঘ দিন বার্ধক্য জনিত রোগে অসুস্থ থাকার পর ১১ জুলাই সকালে শেষ নিংশ্বাস ত্যাগ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১১ জুলাই) ২০২৫ সকাল আটটার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড ইসলামপুরের নিজ বাড়িতে ৭৬ বছর বয়সে মৃত্যু বরণ করেছেন । মৃত্যুকালে তিনি ছেলে ও মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
বীর মুক্তিযোদ্ধা আবদুল মুনাফ মুক্তিযুদ্ধকালীন ২ নম্বর সেক্টর কমান্ডার মেজর এটিএম হায়দারের
অধীনে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণের মাধ্যমে বীর হিসেবে খেতাব প্রাপ্ত হন ।
এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে মুক্তিযোদ্বা সংসদ সন্তান কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ,আমরা মুক্তিযোদ্ধার সন্তান,ও মুক্তিযোদ্ধা পরিবারবর্গ, সামাজিক এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।
মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা তাহিরার উপস্থিতিতে মাটিরাঙ্গা থানার এস আই মোয়েজের নেতৃত্বে পুলিশ সদস্যের একটি ঢৌকশ দল গার্ড অব অনার প্রদান করেন । এসময় মাটিরাঙা উপজেলার বীর মুক্তিযোদ্ধাগনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিকাল সাড়ে পাচ টার দিকে জানাজার নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধাকে ১০ ইসলাম পুর সামাজিক কবর স্থানে দাফন করা হয়েছে ।
