ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পল্লী উন্নয়ন ও দরিদ্র হ্রাসকরন প্রকল্পের আওতায় বিনামূল্য চারা বিতরণ

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পল্লী উন্নয়ন ও দরিদ্র হ্রাসকরন প্রকল্পের আওতায় মাঠ দিবস, আলোচনা সভা ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিনামূল্য চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে জেলা সদরের বেশরগাতি এলাকায় লতিফ মাস্টার ফাউন্ডেশনের আয়োজনে এই চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের (অবঃ) সচিব মোহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের (অবঃ ) সচিব ডঃ ফরিদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ বিভাগের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, স্বাগত বক্তব্য প্রদান করেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী সিপিএ রফিকুল ইসলাম জগলু, চারা বিতরণী অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি বাগেরহাটের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মোতাহার হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক ডক্টর ফখরুল হাসান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দৌলতপুর খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ কামরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুস্তাফিজুর রহমান, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মনিরুল হক ফরাজী, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাটের অতিরিক্ত উপ-পরিচালক রমেশ চন্দ্র ঘোষ।

অনুষ্ঠানে বক্তারা মাশরুম চাষের গুরুত্ব সম্বন্ধে ব্যাপক আলোচনা করেন। বিভিন্ন প্রজাতির গাছ সম্বন্ধে তারা বলেন, একটি পরিবারে ১৪ টি গাছ থাকলে ওই পরিবারের ফলমূল এর কোন অভাব হবে না। এ অঞ্চলে নারকেল গাছে নারকেল না হওয়ার বিষয়ে বিভিন্ন প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেন তারা। কিভাবে নারকেলের চাষ বাড়ানো যায় সে বিষয়ে পরামর্শ প্রদান করেন কৃষি কর্মকর্তারা। আগামী ছয় দিন জেলার বিভিন্ন স্কুল কলেজ এবং মাদ্রাসায় লতিফ মাস্টার ফাউন্ডেশন এর পক্ষ থেকে বৃক্ষরোপণ অভিযান চলমান থাকবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পল্লী উন্নয়ন ও দরিদ্র হ্রাসকরন প্রকল্পের আওতায় বিনামূল্য চারা বিতরণ

১০:০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫