ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

কচুয়ায় ইউএনও বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নাজমুস সাকিব (কচুয়া,বাগেরহাট) প্রতিনিধি।।

‎বাগেরহাটের কচুয়া উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শান্ত সবুজ কচুয়া গড়ার কারিগর মানবিক উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ এর বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
‎বৃহস্পতিবার (১০ জুলাই ) বিকাল ৪ ঘটিকায় উপজেলা গেটের সামনে প্রধান সড়কে আয়োজিত মানববন্ধনে অংশ নেন সাধারণ মানুষ। মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ শরিফুল ইসলাম,বাবুল শেখ, অনুফা হালদার, সাবিনা ইয়াসমিন, নাজমা আক্তার প্রমুখ।

‎এ সময় বক্তারা বলেন, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ একজন সৎ, দক্ষ, সাহসী এবং কর্মনিষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা। তার নেতৃত্বে আমাদের উপজেলা উন্নয়নের এক নতুন দিগন্তে পৌঁছেছে। স্বাধীনতার পরবর্তী সময় থেকে রাজনৈতিক প্রভাবের কারণে যে সকল কাজ কোনো প্রশাসনিক কর্মকর্তা হাতে নিতে পারেননি, তিনি কয়েক মাসের মধ্যেই তার অনেক কাজ বাস্তবায়ন করেছেন। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, প্রশাসনিক সেবাসহ প্রতিটি খাতে তার কার্যকর উপস্থিতি উপজেলার মানুষ প্রত্যক্ষ করেছে। পরিবার-পরিজনকে ফেলে গভীর রাতে সাইকেল চালিয়ে খোঁজ খবর নিয়েছেন অসহায় মানুষের। ফলে অল্পদিনেই তিনি হয়ে উঠেছেন মানবতার ফেরিওয়ালা।

‎বক্তারা আরও বলেন, ইউএনও ছিলেন দুর্নীতির বিরুদ্ধে আপসহীন। পাশাপাশি তিনি সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। এমন একজন নিষ্ঠাবান কর্মকর্তার এই মুহূর্তে বদলি কোনোভাবেই যৌক্তিক নয়। এই বদলি আদেশ শুধু একটি দায়িত্ব পরিবর্তন নয়, বরং কচুয়া উপজেলার উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত করার মাধ্যম।
‎তারা আরও বলেন, আমরা চাই, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই আদেশ পুনর্বিবেচনা করে ইউএনও কেএম আবু নওশাদ এর বদলি আদেশ বাতিল করবেন। পাশাপাশি, কচুয়া উপজেলার অসম্পূর্ণ কাজগুলো তার উপস্থিতিতে সম্পন্ন করার সুযোগ দেওয়ার আহবান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

কচুয়ায় ইউএনও বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

০৬:৩২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫