
খান আরিফুজ্জামান(নয়ন) ডুমুরিয়া প্রতিনিধি(খুলনা)
খুলনা-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য ও বিসিবির সাবেক সভাপতি মোহাম্মদ আলি আজগার লবি বলেছেন, আমি নির্বাচিত হলে ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবে। পাশাপাশি এ অঞ্চলের টেকসই উন্নয়নের মাধ্যমে এবং নতুন নতুন শিল্প কারখানা নির্মানের মাধ্যমে অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করা হবে। । তিনি বলেন, আওয়ামী লীগ ১৬ বছর দেশ শাসন করেছে ঠিক কিন্তু দেশ গড়তে পারেনি। তাদের আমলে একটি প্রকল্পের কাজেও টেকসই উন্নয়ন হয়নি। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ডুমুরিয়া উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। বিএনপি নেতা আবজাল হোসেন খানের সভাপতিত্বে তিনি আরো বলেন, ২০০১ সালে নির্বাচনে খুলনা-২ আসন থেকে তিনি জয়লাভ করেন। আগামী জাতীয় নির্বাচনে কেন্দ্রীয় বিএনপির উর্দ্ধতন নেতৃবৃন্দের নির্দেশে তিনি নিজেকে খুলনা-৫ আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা দিয়েছেন। বিএনপি ক্ষমতায় আসলে এবং খুলনা-৫ আসন থেকে জয়লাভ করতে পারলে তার প্রথম কাজ হবে বিলডাকাতিয়াসহ ডুমুরিয়ার উত্তরাঞ্চলের জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান। পাশাপাশি অবহেলিত ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা হবে টেকসই উন্নয়নে রোল মডেল। এসময়ে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা এফএম গোলাম সরোয়ার, ড. আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিএম মনিরুজ্জামান সোহাগ, খান আরাফাত প্রমুখ।
উল্লেখ্য, মোহাম্মদ আলি আজগার লবি ডুমুরিয়া উপজেলার টোলনা গ্রামের সম্ভ্রান্ত এক পরিবারের সন্তান। তার পিতা মৃত এএইচএম আলী হাফেজ। স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে তার। পরিবার পরিজন নিয়ে তিনি (বর্তমান) ঢাকায় বসবাস করেন। আলি আজগার লবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি।
প্রতিনিধির নাম 



















