বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

১২জুলাই ‘মুহতামিম সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা’ সফল করতে মানিকছড়িতে মতবিনিময় সভা!

নুরুল কবির আরমান,বিশেষ প্রতিনিধি।।

খাগড়াছড়ি ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে ১২জুলাই-২৫ শনিবার অনুষ্ঠিতব্য
‘মুহতামিম সম্মেলন ও শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা’ সুষ্ঠু ও সুন্দর ভাবে বাস্তবায়নের লক্ষে মানিকছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পর্যায়ে দাওয়াতী সফরের অংশে হিসেবে বুধবার
(২জুলাই)বাদে মাগরিব মানিকছড়ি উপজেলা সফর ও উপজেলা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন খাগড়াছড়ি ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ এর নেতৃবৃন্দ।
উপজেলা সহসভাপতি মাওলানা ফরিদ উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলীল আল ফরিদীর সঞ্চালনায় এ সময় খাগড়াছড়ি ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ এর উপদেষ্টা মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজি,মাওলানা নুর মোহাম্মদ, সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনী, সিনিয়র সহসভাপতি মাওলানা আখতারুজ্জামান ফারুকী, সহসভাপতি হাফেজ ওমর ফারুক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, সহকারী সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মুহাম্মদ নাছির উদ্দীনসহ স্থানীয় ওলামায়ে কেরাম ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময়ে সভায় বক্তাগণ,আগামী ১২জুলাই’২৫ শনিবার খাগড়াছড়ি শহরের কালেক্টর জামে মসজিদের অনুষ্ঠিতব্য ‘মুহতামিম সম্মেলন ও শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা’সফল করার জন্য জেলার সর্বস্তরের আলেম-ওলামা, ইমাম – খতিব ও মাদ্রাসার শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

থেকে আরও পড়ুন