
নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধি।।
খাগড়াছড়ি জেলা সদরের ইক্বরা মহিলা মাদ্রাসা ও হিফজখানা’র হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৮জুন) শনিবার সকাল সাড়ে ১১ টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ এর সভাপতিত্ব ও মাদ্রাসার শিক্ষক মাওলানা নূরুল কবির আরমানের সঞ্চালনায় মাদ্রাসার পরিচালক মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর, রোড ডিভিশন মসজিদের ইমাম মাওলানা রেজাউল করিম মিছবাহ, হাসপাতাল গেইট জামে মসজিদের খতিব মাওলানা মুফতি সফিউল্লাহ আল হাবিবী,মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মো:রফিকুল ইসলাম, অভিভাবকের পক্ষ থেকে মাওলানা মাইনুদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।
মাদ্রাসা থেকে সদ্য হিফজ সমাপ্তকারী ৬জন শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে মাদ্রাসার ৪জন নাজেরা বিভাগের শিক্ষার্থীদের হিফজের ছবক প্রদান করেন খাগড়াছড়ি পুরাতন পুলিশ লাইন্স জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী। পরে ইসলাম,দেশ,জাতি ও মুসলিম উম্মাহর সুখ,শান্তি সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আবরার কমপ্লেক্সের পরিচালক মাওলানা দ্বীন ইসলাম।
