ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁয় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নুরুজ্জামান লিটন, জেলা প্রতিনিধি নওগাঁ:

নওগাঁর নিয়ামতপুরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার রসুলপুর ইউনিয়নের শাহালালপুর শিমুলতলা এলাকায়।খবর পেয়ে পুলিশ আজ শুক্রবার সকাল বেলা সাড়ে ১১টার দিকে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পুলিশ উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান।
নিহত যুবকের নাম আনসারুল ইসলাম সিজার (২২) বলে জানা গেছে । তিনি ওই এলাকার সাবদুল হকের ছেলে। পরিবার ও থানা সূত্রে জানা গেছে, ঈদের পর সিজারের স্ত্রী ও সন্তান বাবার বাড়িতে বেড়াতে যান।
গতকাল বৃহস্পতিবার রাতে খাবার শেষে নিজ শয়নকক্ষে ঘুমাতে যান সিজার। সকালে ঘুম থেকে না উঠায় পরিবারের সদস্যরা দরজা নাড়া দেন। কোন সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখতে পান আড়ার সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। পুলিশে খবর দেয়া হলে তাঁরা গিয়ে লাশ উদ্ধার করে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

নওগাঁয় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০:৫২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫