
নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধি
খাগড়াছড়ি ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ এর নীতিনির্ধারণী (মজলিসে খাছ)কমিটির ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার( জুন) রাত ১০টায় হাফেজ মো: ওমর ফারুকের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ সভা শুরু হয়।
পরিষদের সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনির সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন বিন সুরুজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মজলিসে খাছের সদস্য মাওলানা আখতারুজ্জামান ফারুকী, মাওলানা ইলিয়াছ, মাওলানা সাব্বির মাহমুদ রশিদী, মাওলানা রেজাউল করিম মিছবাহ, হাফিজ মুহাম্মদ নাছির উদ্দিন,হাফেজ ওমর ফারুক ও মাওলানা নুরুল কবির আরমান ভার্চুয়াল আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
সভায় আগামী১০জুলাই খাগড়াছড়ি জেলা সদরে পরিষদের উদ্যোগে “মুহতামিম সম্মেলন ও শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা” সফল করার লক্ষে ৯উপজেলা সফরসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত হয়।
প্রতিনিধির নাম 



















