
মিরাজ খান (মানিকগঞ্জ সংবাদদাতা)
মঙ্গলবার( ২৪ জুন) দুপুরে সংবর্ধনা অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান সিকদারের সভাপতিত্বে মানিকগঞ্জে ঘিওর ডিএন পাইলট উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেছেন, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আমাদের আগামী দিনের নেতৃত্ব। তাদের এই সাফল্য শুধু পরিবার বা বিদ্যালয়ের নয়, বরং পুরো ঘিওর উপজেলার জন্য গর্বের বিষয়। আমি সকল কৃতী শিক্ষার্থী, তাদের অভিভাবক ও শিক্ষকবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
তিনি আরও বলেন, ‘বর্তমান সময় প্রতিযোগিতামূলক। একজন শিক্ষার্থী শুধু ভালো ফল করলেই হবে না, তার মধ্যে নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে হবে। আমি চাই, আজকের এই কৃতী শিক্ষার্থীরা ভবিষ্যতে এমন নেতৃত্ব দিবে, যারা দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে নিবেদিত থাকবে।’
রিতা আরও বলেন, ‘আজকে যারা পুরস্কৃত হচ্ছে, তাদের এই সম্মাননা যেন জীবনের প্রেরণা হয়ে থাকে। একই সঙ্গে যারা কাঙ্ক্ষিত ফল পায়নি, তাদের জন্যও আমার বার্তা—পরিশ্রম করলে সাফল্য একদিন আসবেই। শিক্ষা জীবন অনেক লম্বা পথ,খানেই সব শেষ নয়।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পরিচয় এ্যাড.মোকসেদুর রহমান, এ্যাড. আজাদ হোসেন খান, এ্যাড. এ এফ এম নূরতাজ আলম বাহার, এ্যাড. আ. ত. ম জহির আলম খান লোদী, নাসির উদ্দিন আহম্মেদ যাদু, গোলাম কিবরিয়া সাঈদ, সত্যেন কান্ত পন্ডিত ভজন, গোলাম আবেদীন কায়সার, আব্দুস সালাম বাদল, কেন্দ্রীয় মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খন্দকার ফারহানা ইয়াসমিন আতিকা, জেলা মহিলা দলের সহ সভাপতিও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সানজিদা রহমান ছন্দা সহ অনেকে।
বক্তব্য শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেন।
প্রতিনিধির নাম 



















