ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

মানিকগঞ্জের শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার গ্রেফতার

জেলা সংবাদদাতা মানিকগঞ্জ

মঙ্গলবার (২৪ জুন) ভোরে ঢাকার দারুস সালাম এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ড ও ভাঙচুরের মামলায় মানিকগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকারকে (৫৬) গ্রেফতার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ ঘটনায় গত ২৫ সেপ্টেম্বর মানিকগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুরাদ হোসেন বাদী হয়ে নাশকতা ও হামলার অভিযোগে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন।

এ মামলায় জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকারসহ ৯১ জনের নাম উল্লেখ করে এবং ১৫০ জনকে অজ্ঞাত পরিচয়ে আসামি করা হয়। এ মামলায় বাবুল সরকারকে গ্রেফতার করা হয়। এ মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীনকেও আসামি করা হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, মঙ্গলবার ভোরে আসামি বাবুল সরকারকে ঢাকার দারুস সালাম থানাধীন এস এ খালেক আবাসিক এলাকায় একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। তাকে মানিকগঞ্জে আনা হয়েছে। দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

মানিকগঞ্জের শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার গ্রেফতার

০৩:৩০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫