ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

মাটিরাঙ্গার দুর্গম এলাকায় সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা প্রদান

অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি,

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক নিয়মিত আর্থ-সামাজিক ও উন্নয়ন কর্মসূচীর আওতায় মাটিরাঙ্গার অত্যন্ত দূর্গম এলাকার দুঃস্থ ও অসহায় পাহাড়ি বাঙ্গালীর মাঝে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

সোমবার (২৩ জুন) সকা‌লের দিকে গুইমারা রিজিয়নের ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের আওতাধীন শিশুকবাড়ী আর্মি ক্যাম্পের অন্তর্গত থংথং পাড়া এলাকার অর্ধশতাধিক অসহায় পরিবারের মাঝে রেশন সামগ্রী, রাবার বাগান মন্দির ও ভজেন্দ্র পাড়া মন্দির নির্মাণের জন্য আট বান ঢেউ টিন প্রদান, দুই জন হতদরিদ্র পাহাড়ী নারীকে উন্নত চিকিৎসার জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান ও শিশুকবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

এছাড়াও মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ মুঈদ-উল করিম চৌধুরী ও মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফারিয়া প্রায় পাঁচ শতাধিক পাহাড়ি বাঙ্গালী জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন।

এ সময় মাটিরাঙ্গা জোনের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম জানান, শা‌ন্তি সম্প্রী‌তি ও উন্নয়‌নের ধারাবা‌হিকতায় বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামী‌তেও এ ধারা অব‌্যাহত থাক‌বে ব‌লে জানান তি‌নি।

মান‌বিক সহায়তা ও চি‌কিৎসা সেবা পে‌য়ে উপকার ভো‌গিরা জো‌নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রেন ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

মাটিরাঙ্গার দুর্গম এলাকায় সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা প্রদান

০১:২১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫