ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পীরগঞ্জে বিএনপির সদস্য পদ নবায়ন ও সদস্য সংগ্রহ শুরু

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সদস্য পদ নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার দুপুরে পীরগঞ্জ পূর্ণিমা কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর বিএনপির বর্ধিত সভায় এ কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ। পৌর বিএনপির সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে এবং সহ সভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর ইসলাম জিয়া, ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জয়নাল আবেদীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক জিল্লুর চৌধুরী, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন প্রমূখ। এ সময় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

পীরগঞ্জে বিএনপির সদস্য পদ নবায়ন ও সদস্য সংগ্রহ শুরু

০৯:৫২:২১ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫