ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ডুমুরিয়ায় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, আগামী নির্বাচনে শান্তির প্রতিক দাঁড়িপাল্লার পক্ষে এখন থেকে গণজোয়ার সৃষ্টি করতে হবে

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ফ্যাসিষ্ট হাসিনা সরকার মানুষের ভাত ও ভোটের অধিকারসহ সব ধরনের অধিকার ধ্বংস করে দিয়েছে। হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে বিএনপি জামায়াতের লাখ লাখ নেতাকর্মী ও আলেম ওলামাদের জেলে ঢুকিয়েছে। আয়না ঘরে ঢুকিয়ে জাতির মেধাবী সন্তানদের শারীরিক ও মানসিকভাবে পঙ্গু করে দিয়েছে। মিথ্যা উন্নয়নের বুলি দিয়ে নিজের পরিবারের ও আওয়ামীলীগ নেতাদের আখের গুছিয়েছে। অবশেষে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ফ্যাসিষ্ট শেখ হাসিনা বাংলার মাটি থেকে পালিয়ে গেছে। শুধু তারা নয়, স্বাধীনতার পরে ৫৪ বছরে যারা ক্ষমতায় এসেছে তারই লুটপাট ও দূর্নীতির মাধ্যমে দেশটাকে খাদের কিনারায় নিয়ে দাঁড় করিয়েছে। সেখানে জনগণের কাঙ্খিত কল্যাণ সাধিত হয়নি। এজন্য আগামী নির্বাচনে জনগনকে এই নব্য ফ্যাসিবাদকে বয়কট করে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বাংলার ইসলামী হুকুমাত কায়েম করবে। তিনি সোমবার বিকেলে খুলনার চুকনগর বাসষ্ট্যান্ডে ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ঈদ পুনঃমিলনী উপলক্ষ্যে আয়োজিত ঈদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুখতার হুসাইনের সভাপতিত্বে এবং আটলিয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ মঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃ এমরান হুসাইন, সেক্রেটরী মুন্সি মিজানুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, মাওঃ হাবিবুর রহমান, মুন্সি মঈনুল ইসলাম, গাজী মোঃ সাইফুল্লাহ, মাওঃ সিরাজুল ইসলাম, জামায়াতে ইসলামী ডুমুরিয়া উপজেলা সনাতন ধর্মীয় শাখার সভাপতি কৃষ্ণ নন্দী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ দেব প্রসাদ বৈরাগী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওঃ বাহারুল ইসলাম, মাওঃ মতিউর রহমান, আমানুল্লাহ আল গালিব, মাহামুদুল হাসান তাজবীর, হুসাইন আদনান, রবিউল ইসলাম বুলু, হাবিবুর রহমান, জাহাঙ্গীর হুসাইন, অধ্যক্ষ রুহুল আমীন, গোলাম মোর্তজা, আব্দুল মান্নান, হাফেজ আবু বকর সিদ্দিক, আতিয়ার রহমান বদিয়ার, মাহমুদ আলম, আমানুল্লাহ আমান প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথি আরো বলেন,দেশের মানুষ বিভিন্ন দলের শাসন দেখেছে। সেখানে তারা লুটপাট,দূর্নীতি,অন্যায়,অত্যাচার,অবিচারের মাধ্যমে দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করেছিল। দেশের মানুষ এখন শান্তি চায়,দূর্নীতিমুক্ত একটি দেশ চায়। এজন্য আগামীর নতুন বাংলাদেশ বির্নিমানে জামায়াতে ইসলামী একটি জনমুখী ও কল্যাণকর রাষ্ট্রের রূপরেখা ঘোষনা করেছেন।যেখানে দূর্নীতি,লুটপাট ও কোন বৈষম্য থাকবেনা। সকল বৈষম্য দূর হবে। মানুষ সত্যিকার একটি কল্যাণকর রাষ্ট্র দেখতে পাবে। আর এই কল্যাণকর ও জনমুখী রাষ্ট্র

নির্মাণ করতে হলে সৎ মানুষের প্রয়োজন।জামায়াতে ইসলামী আল্লাহর আইন ও সৎ লোকের শাসন চায়।তাই আগামী নির্বাচনে জনগনের রায়ে যদি ক্ষমতায় আসতে পারে, তাহলে বাংলাদেশ সত্যিকারে একটি সোনার দেশে পরিনত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ডুমুরিয়ায় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, আগামী নির্বাচনে শান্তির প্রতিক দাঁড়িপাল্লার পক্ষে এখন থেকে গণজোয়ার সৃষ্টি করতে হবে

১২:১৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫