
নুরুজ্জামান লিটন,জেলা প্রতিনিধি, নওগাঁঃ
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউপির ধর্মপুর গোয়ালভিটা হোসেনিয়া আলিম মাদ্রাসার পরিচালনা কমিটির নির্বাচন ২০২৫- এর তফসিল ঘোষণা করা হয়েছে।
📌 নির্বাচনী তফসিল সংক্রান্ত বিজ্ঞপ্তি
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বদলগাছী, নওগাঁ-এর তত্ত্বাবধানে ধর্মপুর গোয়ালভিটা হোসেনিয়া আলিম মাদ্রাসার পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে ২০২৫ সালের নির্বাচন আয়োজনের জন্য নিম্নোক্ত তফসিল ঘোষণা করা হলো:
★নির্বাচনী তফসিল:
১ ★সকল ক্যাটাগরির মনোনয়নপত্র বিতরণ ও জমাদান ১৫ জুন (রবিবার) থেকে ১৭ জুন ২০২৫ (মঙ্গলবার)প্রতিদিন: সকাল ১০টা – বিকাল ৪টা।মনোনয়ন পত্র সংগ্রহ ও জমাদানের স্থান: বদলগাছী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ধর্মপুর গোয়ালভিটা হোসেনিয়া আলিম মাদ্রাসার অফিস কক্ষ।
২ 🔍 মনোনয়নপত্র যাচাই ১৯ জুন ২০২৫ (বৃহস্পতিবার )সময়: সকাল ১১টা।বদলগাছী মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে প্রিজাইডিং অফিসার প্রার্থীদের উপস্থিতিতে যাচাই কার্যক্রম সম্পন্ন হবে।
৩ ↩️ মনোনয়নপত্র প্রত্যাহার ২১ জুন ২০২৫ (শনিবার)সময়: সকাল ১০টা – বিকাল ৪টা ,রিটার্নিং অফিসারের কার্যালয়ে নির্ধারিত ফরমে আবেদনপত্র জমা দিয়ে প্রত্যাহার করা যাবে
৪ 🗳️ নির্বাচন ০২ জুলাই,২০২৫ (বুধবার)সময়: সকাল ১০টা – বিকাল ৪টা পর্যন্ত ধর্মপুর গোয়ালভিটা হোসেনিয়া আলিম মাদ্রাসায় নির্বাচন অনুষ্ঠিত হবে
বিঃ দ্রঃ-৫ম শ্রেণি, ১০ম শ্রেণী ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের অভিভাবক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না, তবে ভোট প্রদান করতে পারবেন।
নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।
পরিবেশ শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কাম্য।
প্রকাশক:
মোঃ শফিউল আলম
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
বদলগাছী, নওগাঁ।
প্রতিনিধির নাম 



















