
নুরুজ্জামান লিটন,জেলা প্রতিনিধি,নওগাঁঃ
নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়নের ধর্মপুর মাদ্রাসা পাড়া স্পোর্টিং ক্লাবের এক মানবিক উদ্যোগে স্বাবলম্বী হলেন এক অসহায় নারী। ক্লাবের পক্ষ থেকে তাকে একটি দোকান করে দেওয়া হয়, যাতে তিনি নিজের পায়ে দাঁড়িয়ে জীবিকা নির্বাহ করতে পারেন।
১৩ জুন,শুক্রবার দুপুর আড়াইটার সময় উক্ত নারীর কাছে দোকানের মালামাল হস্তান্তর ও দোকান সাজিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য যে উক্ত নারীর স্বামী চার বছর আগে মারা গেলে বিধবা শ্বাশুড়ি ও ১০ বছর বয়সী এক ছেলেকে নিয়ে অসহায়ভাবে দিনাতিপাত করছিলেন।
এই মহতী উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাহাড়পুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সম্মানিত সদস্য জনাব চয়েন উদ্দিন করিম, শিক্ষক ও সাংবাদিক মোঃ নুরুজ্জামান লিটন, মোঃ রুবেল হোসেন, হারুন আর রশিদ রকি, সেনা সদস্য রনি, রাব্বি,হযরত আলী, সিজার, শুভ, সুইট, রউফ, সাগর, নাঈম, জিহাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত সবাই ক্লাবের এই মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সমাজসেবামূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
এই উদ্যোগ প্রমাণ করে, সামাজিক সচেতনতা ও সমবেদনার শক্তি কতটা বদলে দিতে পারে একটি মানুষের জীবন।
এ বিষয়ে এলাকার সম্মানিত শিক্ষক মোঃ আব্দুল হাকিম বলেন,”ধর্মপুর মাদ্রাসা পাড়া স্পোর্টিং ক্লাবের এই মহৎ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। সমাজে এখনও এমন মানবিক উদ্যোগ আমাদের আশা জাগায়। একজন অসহায় নারীকে স্বাবলম্বী করে তোলার এই প্রয়াস শুধু একজন মানুষকে নয়, একটি পরিবারকে নতুন জীবনের সুযোগ করে দিয়েছে। আমি ক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও তারা এমন সামাজিক কাজে এগিয়ে আসুক এই কামনাই করি।”
প্রতিনিধির নাম 



















