ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁয় ফ্রিজ পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু

নুরুজ্জামান লিটন, জেলা প্রতিনিধি নওগাঁ:

ঈদুল আজহার কোরবানির মাংস সংরক্ষণের জন্য ফ্রিজ ও ফ্রিজের আশপাশ পরিষ্কার করতে গিয়ে ফ্রিজের সাথে বিদ্যুৎস্পৃষ্টে কমেলা বেগম (৬০) নামের এক গৃহিণীর মৃত্যু হয়েছে।
৬ জুন,শুক্রবার দুপুরে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের টগরইল গ্রামে ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের মোজাফ্ফরের স্ত্রী।
গৃহিণী র মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি সদস্য মো: আলাউদ্দিন।
নিহতের পরিবারের স্বজনরা জানায়, ঈদকে কেন্দ্র করে ফ্রিজ পরিষ্কারের পর ফ্রিজের চারপাশ ঝাড়ু দিয়ে পরিষ্কার করছিলেন ওই গৃহিণী। এমন সময় ফ্রিজের সাথে তার মুখমণ্ডলের গাল স্পর্শ করলে একটি শব্দ হয়ে ফ্রিজের সাথে আটকে যান তিনি। বিষয়টি বুঝতে পেরে পরিবারের অন্যরা ছুটে এসে সুইচ অফ করলে তিনি মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

নওগাঁয় ফ্রিজ পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু

০৫:০১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫