বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ঈদ উপহার পেয়ে মাটিরাঙ্গায় সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা

অন্তর মাহমুদ , মাটিরাঙ্গা প্রতিনিধি::

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন।

বৃহস্পতিবার (৫ জুন) বেলা ১০টার দিকে মাটিরাঙ্গা জোন সদরে অর্ধশতাধিক অসহায় ও হত-দরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম, পিএসসি,জি।

এছাড়াও আর্থিকভাবে অসচ্ছল দুটি পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ ও মেয়ের বিয়ের জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন জোন কর্তৃপক্ষ ।

এসময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো: মাসুদ খান পিএসসি উপকারভোগীদের সাথে অগ্রীম ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন ।

ঈদ উপহার সামগ্রী বিতরণের ফলে জোনের দায়িত্বপূর্ণ এলাকার জনসাধারনের মাঝে এমন মানবিক সহায়তার হাত প্রসারিতের কার্যক্রম সমাদৃত হয়েছে । উপকার ভো‌গীরা জো‌নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে মহান সৃষ্টি কর্তার নিকট দোয়া ক‌রেন।

ঈদ উপহার সামগ্রী বিতরণ শেষে জোন অধিনায়ক সকলের সু-স্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবতার চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। মানুষের আস্থাভাজন এবং গৌরবের প্রতীক হিসাবে মাটিরাঙ্গায় বসবাসরত সকলের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

থেকে আরও পড়ুন