
স্টাফ রিপোর্টার(খাগড়াছড়ি):
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গুইমারা উপজেলার সর্বস্তরের জনসাধারণকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গুইমারা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের সামনে হাজির হচ্ছে ত্যাগ, আত্মনিবেদন এবং তাকওয়ার মহান শিক্ষা নিয়ে। এই ঈদ কেবল কোরবানির মাংস ভাগাভাগি করার উৎসব নয়, এটি আত্মশুদ্ধি এবং আল্লাহর পথে সর্বোচ্চ ত্যাগের অঙ্গীকার।”
তিনি আরও বলেন, এই মহিমান্বিত দিনে আসুন আমরা কোরবানির প্রকৃত শিক্ষা গ্রহণ করি এবং আল্লাহর বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে, এবং ইসলামী শাসনব্যবস্থা কায়েমের সংগ্রামে ঐক্যবদ্ধ হই।
পরিশেষে তিনি সকলকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক”।
প্রতিনিধির নাম 

























