
নাজমুল ইসলাম সৈকত, পাথরঘাটা (বরগুনা)
বরগুনার পাথরঘাটায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে এবং বিভিন্ন আইন ভঙ্গের কারণে বেশ কিছু যানবাহনে মামলা করা হয়েছে। উপজেলার পাথরঘাটা-মঠবাড়িয়া মহাসড়কে বটতলা এলাকায় বুধবার বিকেলে বরগুনা নৌবাহিনী কন্টিনজেন্টের তত্ত্বাবধানে ও নৌ কর্মকর্তা লেফটেন্যান্ট সৈয়দ মাসরুর সালেকিন মারুফ এর নেতৃত্বে নৌ বাহিনীর একটি টিম ও পাথরঘাটা থানার কয়েকজন ট্রাফিক পুলিশের সমন্বয়ে চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করা হয়েছে। চেকপোস্টে যানবাহনের কাগজপত্র যাচাই, হেলমেট পরিধান, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়েছে।
এসময় ০৫ টি মোটরসাইকেলে হেলমেট ও নথিপত্র ঠিক না থাকায় বাইশ হাজার পাঁচশত টাকা জরিমানা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রতিনিধির নাম 



















