
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি :
বরগুনার পাথরঘাটায় বিশিষ্ট সাংবাদিক, ব্যারিস্টার মাহাবুবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাথরঘাটা উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের নবাগত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ একাধিক নেতাকর্মী।
রবিবার (২৫ মে) বিকালে পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়ন মুন্সিরহাট বিএনপি অফিস কার্যালয়ে ফুলের শুভেচ্ছার মাধ্যমে ছাত্র দলের নের্তৃবৃন্দ এই সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে ব্যারিস্টার মাহাবুবুর রহমান উপজেলার নতুন কমিটির সভাপতি কে,এম হাসিবুল্লাহ ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম শরিফ সহ সবাইকে শুভেচ্ছা দিয়ে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সেই সাথে তিনি বলেন, ছাত্র তথা ছাত্র ইউনিটি সমাজের একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম, বহু প্রতিক্ষার পরে এদেশের সাধারণ মানুষকে আন্দোলনের মাধ্যমে মুক্তি এনে দিয়েছে ছাত্র জনতা, তোমরা ছাত্রদল সেই আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ। তোমরা ছাত্র সমাজের এক ধরনের অভিভাবক, তোমরা সঠিক ভাবে নের্তৃত্ব দাও, এক সময় তোমরাই আমাদের কাংঙ্খিত সমাজ উপহার দিবে বলে আমি আশা করছি।
তিনি আরো বলেন, গ্রামে এসে যা দেখছি সমাজের ছাত্র ও যুব সমাজের বড়ো একটা অংশ মাঁদক ও চাঁদাবাজীর সাথে জরিত, এসব নির্মূলের বিষয়ে তোমাদের কঠোর উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে আমাদের সহ সিনিয়র নের্তৃবৃন্দের সহযোগিতা নিবে।
সাক্ষাৎকালে আরো উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক ও চরদুয়ানী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব আলমগীর হোসেন, বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমেদ শাহিন সহ জেলা যুবদল নেতা হুমায়ুন কবির, পাথরঘাটা উপজেলা যুব দলের আহ্বায়ক জসিম উদ্দিন রানা, জেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান রনি, পাথরঘাটা উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ ও জেলা-উপজেলার অনেক অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিনিধির নাম 



















