
কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের মুক্ষাইট এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজের ধারালো অস্ত্রের আঘাতে বিএনপি নেতা মিঠুল ( ৪২) রক্তাক্ত জখম হয়ে হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শনিবার ৩১ মে সকাল এগারটায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আহতের স্বজনেরা। তারা হামলার সাথে সরাসরি জড়িত আলামিনকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
স্থানীয়রা জানাই, মুক্ষাইট এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী ওলি ( ৪২) আসলাম (৩৮) মিলন ( ৪০) আলামিন (৩৮ ) হেলাল ( ৩৫ ) জাফর ( ৪৫) সহ ৭/৮ জন বাবুরহাটের ব্যবসায়ীর নিকট চাঁদা দাবি করে। চাঁদার টাকা ব্যবসায়ীরা দিতে না পারায় সন্ত্রাসীরা তাদের দোকান বন্ধ করে দেয়। অভিযোগের মাধ্যমে জেলা বিএনপির প্রধান সমন্বয়ক এম,এ,সালামের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি দোকান খুলে নির্ভয়ে ব্যবসা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। নেতার এই বার্তা ব্যবসায়ীদের কাছে পৌঁছানো কালীন চিহ্নিত সন্ত্রাসী এবং চাঁদাবাজরা বিএনপি নেতা মিঠুলকে দেখেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা মিঠুল জানায়, আমরা জেলা বিএনপির সমন্বয়ক এম,এ,সালাম সাহেবের নির্দেশে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের চাঁদার দাবিতে বন্ধ হওয়ার দোকানগুলি খুলে দিতে বাবুরহাট বাজারে গেলে উক্ত আওয়ামী লীগের সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে আমাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এলাকার একাধিক বিএনপির কর্মীরা জানায়, মুক্ষাইট গ্রামের মৃত ফিরোজ শাহির কুলাঙ্গার পুত্র সন্ত্রাসী ও আওয়ামী লীগের চাঁদাবাজ আসলাম বিগত সময়ে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম,এ,সালাম সাহেবের ছবিতে জুতার মালা দিয়ে ক্যামেরায় ছবি ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছিলো।
হাসপাতালের ইএনটি ডাঃ দেবনাথ তালুকদার রনি জানিয়েছে, আহত বিএনপি নেতা মিঠুলের ধারালো অস্ত্রের আঘাতে নাকের হাড় কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার অথবা মঙ্গলবার তার নাকে অস্ত্রপচার করা হবে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উল হাসান জানান, এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধির নাম 



















