
মিরাজ খান মানিকগঞ্জ সংবাদদাতা
মানিকগঞ্জের দৌলতপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৫ সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে।দৌলতপুর উপজেলা পরিষদ হল রুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
৫টি পদে ১১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ৫ জন প্রার্থী নির্বাচিত হন।সভাপতি মোঃ মামুন মিয়া পলাশ ও মোঃ সালমান খান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরো ৩ জন নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন সহ সভাপতি মোঃ নুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ আতিকুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, কোষাধক্ষ আব্দুর রফিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ও দপ্তর সম্পাদক পদে মোঃ জহির মাহমুদ।
যমুনা টিভির স্টাফ রিপোর্টার মোঃ বি এম খোরশেকে এ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সেখানে মাই টিভির জেলা প্রতিনিধি মোঃ আজিজুল হাকিম রিটার্নিং অফিসার ও দীপ্ত টিভির মোঃ জাহিদুল হক চন্দনকে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব মোঃ শাহানুর ইসলাম, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন, দৌলতপুর থানা অফিসার্স ইনচার্জ এ আর এম আল মামুনসহ মানিকগঞ্জ প্রেস ক্লাবের অন্তর্ভুক্ত সকল সাংবাদিক বৃন্দ।
প্রতিনিধির নাম 



















